পাহাড়ে বঙ্গধ্বনি যাত্রায় ব্যাপক সাফল্য
দি নিউজ লায়ন ; পাহাড়ে বঙ্গধ্বনি যাত্রায় ব্যাপক সাফল্য মিলেছে। স্বতঃস্ফূর্তভাবে পাহাড়ের সাধারণ মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং তাদের মতামত জানিয়েছেন- বুধবার এমনই জানালেন পাহাড়ে তৃণমূলের মুখপাত্র এন বি খাওয়াস। এদিন তিনি বলেন, গত ডিসেম্বর থেকে পাহাড়ের প্রতিটি অঞ্চলে তৃণমূল কর্মী নেতারা গিয়েছেন সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলেছেন জনসংযোগ করেছেন।
তাতে দেখা গিয়েছে, পাহাড়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং খুব সক্রিয়ভাবে তারা তাদের মতামত দিয়েছেন। পাহাড়ের বাসিন্দারা তাদের যে সমস্ত সমস্যার কথা জানিয়েছেন বা আরো কিছু পরিষেবা যা পেলে ভালো হয় বলে জানিয়েছেন সেগুলিকে নিয়ম মেনে নথিভূক্ত করা হয়েছে এবং সেগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে এবং তা দ্রুত সমাধান হবে।
ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে সামগ্রিকভাবে পাহাড়ের মানুষ মুখ্যমন্ত্রী যেভাবে গত ১০ বছরে পাহাড়ের উন্নয়ন করেছেন তাতে তারা অত্যন্ত খুশি এবং আন্তরিক ভাবে তারা মমতার সঙ্গে আছেন।
একইসঙ্গে বিজেপি যেভাবে ভোটের রাজনীতি করে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বারবার পাহাড়ের মানুষকে ঠকিয়েছে প্রতারণা করেছে তাদের সঙ্গে তাঁর বিরুদ্ধে বিধানসভা নির্বাচনে মানুষ রায় দেবেন বলে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তারা মনে করছেন।

Post a Comment